• সমগ্র বাংলা

বগুড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি: উদ্ধার করল সেনাবাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শহরের কামারপাড়া এলাকা থেকে অপহরণকারীদের কবল থেকে গোলাম রব্বানী নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে উদ্ধার করেছে সেনাবাহিনী ও র‌্যাব’র যৌথ টহল দল। তিনি বগুড়ার কমরউদ্দিন সরকারি কলেজের সাবেক শিক্ষক।

জানা গেছে, অপহরণকারীরা তাকে আটকে রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি যৌথ টহল দল দ্রুত ঘটনাস্থলের কাছে পৌঁছালে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। এতে গোলাম রব্বানী বিনা আঘাতে উদ্ধার হন। বর্তমানে বগুড়া সদর সেনা ক্যাম্প ও র‌্যাব সদস্যরা অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়ে যাচ্ছে।

মন্তব্য (০)





image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

২

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

  • company_logo