• সমগ্র বাংলা

মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের পুত্র ও মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি তাদের আরো কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬ টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নিজ বাড়িতে থেকে ভ্রমণের জন্য মোটরসাইকেল যোগে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি একটি মোটরসাইকেলে ছিলেন। একইদিন সকাল ৮ টার দিকে তারা সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকানে এসে পৌঁছালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে তাদের বহনকারী মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। ওই সময় তাদের বহরে থাকা অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় মো. রাফি চৌধুরীকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় গুরুতর আহত অবস্থায় মো. বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত মো. রাফি চৌধুরীর চাচা মোরশেদ চৌধুরী বলেন, আমার ভাতিজা রাফি তার বন্ধুদের সাথে মোটরসাইকেলযোগে সকালে নিজ বাড়ি থেকে ভ্রমণের জন্য বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পতিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলটি মৌলভীর দোকান নামক এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে আমার ভাতিজা রাফি ও তার বন্ধু বাপ্পি গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে এসেছি। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পিছনে মোটরসাইকেলটি স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo