• সমগ্র বাংলা

কালীগঞ্জে শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের ঈদ পুনর্মিলনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে সংঘের কার্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

"অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসকে না বলি"এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মনির উদ্দিন মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দল নেতা ও শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা নজরুল ইসলাম মোল্লা, স্থানীয় বিএনপি নেতা সোলাইমান সরকার, সিরাজ মিয়া, মোবারক হোসেন শাওন, রহিম সরকার, ওবায়দুর রহমান আকন্দ, রুকুন উদ্দিন মোল্লা, মজিবুর রহমান, হুমায়ুন সরকার, জাকির হোসেন মোল্লা প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আলোচনায় বক্তারা সমাজে নৈতিকতা, সুশাসন এবং যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের পথ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo