• সমগ্র বাংলা

বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে। পুলিশ আজ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে। নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং নিহত মনিরুজ্জামানের স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্বামী মনিরুজ্জামান নিজ স্ত্রী রেহেনা খাতুনকে গলাচিপে হত্যা করে বাড়ির পাশে মাঠে ফেলে রাখে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াদিন রয়েছে। স্থানীয়দের নিকট শুনে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo