• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত  রাত  সাড়ে ১০ টায় উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের নলেরটেক গ্রামের শেখ নুরুল ইসলামের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরভদ্রাসন ফায়ার ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মুর্তজা ফকির জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনায় নগদ টাকা আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo