• কূটনৈতিক সংবাদ

ঢাকায় ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী : দুই দেশের ভবিষ্যতের যৌথ উদ্যোগের গুরুত্বারোপ

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত ইন্দোনেশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির বলেছেন, আমরা ইন্দোনেশিয়া বাংলাদেশ আগামীর যৌথ বিনিয়োগের উদ্যোগ নিতে এখানে এসেছি। এই সময়ে আমি ইন্দোনেশিয়ার বাণিজ্য চেম্বার গুলোর সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের আহবান জানাচ্ছি, যা ব‍্যবসায়ীদের মধ‍্যে গভীর সহযোগিতা নিশ্চিত করবে।

০১ই জুন ২০২৫ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত “বিজনেস গ‍্যাদারিং এন্ড নেটওয়ার্কিং ডিনারে” প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তার সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার দূতাবাস ও বাংলাদেশ ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামরুস সোবহানের সভাপতিত্ব করেন।

আরমানথা বলেন, চলুন আমরা বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার তৈরী ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক ও উদ্ভাবনী শক্তিতে পরিণত করি। গার্মেন্টস, টেক্সটাইল থেকে প্রযুক্তি, কৃষি থেকে সবুজ শক্তি সব খাতে আমরা একে অপরের প্রবৃদ্ধিতে বিনিয়োগ করতে পারি। তিনি আরো বলেন, ব‍্যবসা শুধু কাগজে কলমে নয়। এটি বিশ্বাস, নেটওয়ার্ক ও মানুষে মানুষে সম্পর্কের উপর দাঁড়িয়ে করতে হয়। আজকের এই আয়োজন সেই সম্পর্ক গঠনের বড় সুযোগ।

মন্তব্য (০)





image

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ র...

image

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ...

নিউজ ডেস্ক : জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প...

image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

  • company_logo