• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে --এই শ্লোগানে লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।এর পরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুধ ও দই খাওয়ানো হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন।এ সময় রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় ১৫জন অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

২

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

  • company_logo