ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা বরুড়া উপজেলা আড্ডা বাজারে শামীম হোসেন (২৮) নামের এক ব্যক্তি শিয়ালের মাংস বিক্রি করেন। শনিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার আড্ডা বাজারে ক্যাম্পাসার স্টাইলে ডেকে ডেকে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা উল্লেখ করে প্রতি কেজি ২০০০ টাকা দরে বিক্রি করেন।
শিয়ালের মাংস বিক্রেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাজারের ব্রিজে শিয়ালটি জবাই করে নিজেরাই। জবাই করার পর এই বাজারে নিয়ে আসলে ২ কেজির মত বিক্রি করতে পারে। বাকী মাংস পাশের বাগমারা বাজারে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মাংস ক্রয় করা ব্যক্তিরা জানান, মাংস বিক্রেতারা বলেছিলেন বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এ সব ক্ষেত্রে শিয়ালের মাংসই অব্যর্থ ওষুধ। তাদের এসব কথা বিশ্বাস করে মাংস ক্রয় করেন তারা।
স্থানীয় ব্যবসায়ীকরা জানান, এখানে প্রায়ই শিয়ালের মাংস বিক্রি করা হয়। বিক্রেতা নির্দিষ্ট থাকেনা। একেক সময় একেক জন এসে বিক্রি করছে।
আড্ডা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বাদল বলেন, ইউপি অফিস বাজারের সাথেই। কিন্তু কখনোই আমার চোখে পড়েনি শিয়ালের মাংস বিক্রি করছে। আমার কাছেও কেউ কোনদিন অভিযোগ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

মন্তব্য (০)