• সমগ্র বাংলা

রাজারহাটে গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মালিক

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল খালেক (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজারহাট-তিস্তা রেল সড়কের মণ্ডলের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। তিনি রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল খালেক প্রতিদিনের মতো মণ্ডলের বাজার এলাকায় তার গৃহপালিত কয়েকটি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ ডাউন ট্রেনটি রাজারহাট রেল স্টেশন থেকে ছেড়ে আসলে লাইনের ওপর থাকা একটি গরুকে আব্দুল খালেক সরাতে যান। এ সময় পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo