ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, সুন্দর সমাজ গড়ো’ এই শ্লোগান নিয়ে পাবনার চাটমোহরে মাদক প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল দশটায় উপজেলার বিলচলন ইউনিয়নের কুমাড়গাড়া গ্রামে বড়াল বিদ্যা নিকেতনের আয়োজনে স্কুল আঙিনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ছিলো বড়াল থিয়েটারের শিল্পীদের পরিবেশনায় দেশের গান।
মাদক প্রতিরোধে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বড়াল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মিজানুর রহমান।
শিক্ষক মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম মোস্তফা, চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই’র অধক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু।
আরো বক্তব্য দেন, মোছাঃ আফরোজা খাতুন, শাহ সুলতানা, শিখা রাণী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুমন হোসেন, মোঃ রহমতুল্লাহ, সাদিকুল ইসলাম, সোহরাব হোসেন প্রমুখ।
মাদকদ্রব্য প্রতিরোধ এবং তার কুফল নিয়ে সুন্দর বক্তব্য উপস্হাপন করায় সপ্তম শ্রেণীর ছাত্র মো. রহমতুল্লাহকে একটি স্কুল ব্যাগ দিয়ে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)