• সমগ্র বাংলা

ফটিকছড়িতে হাসনাবাদ সদর বিটে অভিযান পরিচালনা করে ২টি পাকা ঘর উচ্ছেদ ও ২ একর বনভূমি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়িতে উত্তর বন বিভাগ আওতাধীন হাসনাবাদ রেঞ্জের সদর বিট হাতিমারা রহমতপুর এলাকায় অবৈধ বনভূমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ০২ টি পাকা ঘর উচ্ছেদ ও ২ একর বনভূমি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান টিন, কাঠের বাত্তি ও লোহার তৈরী ০৬ টি জানালা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হাসনাবাদ বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে। 

উল্লেখ্য যে বিগত ২০১৯ ইংরেজি একই এলাকায় বনভূমি উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় বন বিভাগে নিয়োজিত মরহুম আব্দুস সালাম নামে একজন বনকর্মীকে নির্মমভাবে আঘাত করে নিহত করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান প্রথম যে বাড়িটি ভাঙ্গা হয়েছে সেটি ওই আসামির বাড়ি। অবৈধভাবে সরকারী বনভূমী দখলকারীদের বিরুদ্ধে পি,ও,আর বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম। সহকারী বন সংরক্ষক, করেরহাট, মোহাম্মদ হারুন অর রশীদ, সহকারী বন সংরক্ষক, চট্টগ্রাম সদর, মো: জয়নাল আবেদীন, ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ ফাঁড়ি সহ মিরসরাই রেঞ্জ, করেরহাট রেঞ্জ ও বিভিন্ন বিটের স্টাফবৃন্দরা অভিযানে উপস্থিত ছিলেন। 

ফটিকছড়িতে উত্তর বন বিভাগ আওতাধীন হাসনাবাদ রেঞ্জের সদর বিট হাতিমারা রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি পাকা ঘর উচ্ছেদ ও ২ একর বনভূমি উদ্ধার করা হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) এস এম কায়চার। এসময় অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করায় সহকারী কমিশনার (ভূমি) ও ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ ফাঁড়ির সকল সদস্যদের পুলিশ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo