• খেলাধুলা

এবার বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত জানা গেলো। বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচের সিরিজ না হয়ে এই সিরিজ হবে তিন ম্যাচের সিরিজ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। এছাড়াও আলোচনায় আছে সব ম্যাচ এক ভেন্যুতে আয়োজনের বিষয়টি।

প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ২১ মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনায় পরিবর্তন হয় পুরো সূচির। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে ২৫ মে পর্যন্ত গড়ালে বাংলাদেশ-পাকিস্তান সিরিজও পিছিয়ে ২৭ মে আনা হয়।   

বিসিবি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে। ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে রাজি থাকলেও, তাদের দাবি রয়েছে ঈদের আগেই দেশে ফেরার। কারণ, জুনের শুরুতেই ঈদুল আজহা। পিসিবির দেওয়া সংশোধিত সূচিতে সিরিজ শেষ হবে ৫ জুন। কিন্তু ৬ জুন ইসলামাবাদ থেকে ঢাকার সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ঈদের আগে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে ক্রিকেটাররা বোর্ডের কাছে বিশেষ ফ্লাইট বা সূচিতে পরিবর্তনের দাবি জানান। 

 

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo