• সমগ্র বাংলা

চাটমোহরে কৃষকের খামার থেকে ৩টি গরু চুরি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে একটি কৃষকের খামার থেকে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতে। এ সময় খামার থেকে চোরের দল একটি ষাঁড় গরু, একটি গাভী গরু ও একটি বাছুর গরু চুরি করে নিয়ে যায়। 

ঘটনাটি ঘটেছে হরিপুর ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের সোবাহান মোল্লার ছেলে আব্দুল আলীমের বাড়িতে। 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, রবিবার ১৮ ই মে দিবাগত রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে আব্দুল আলীমের বাড়ির গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা। গরুগুলো হারিয়ে নিঃস্ব প্রায় কৃষক আব্দুল আলিম।

উল্লেখ্য চাটমোহরের বিভিন্ন গ্রাম, ইউনিয়নে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় অনেক গ্রামের মানুষ রাত জেগে গ্রাম এলাকা পাহারা দেয়। কিন্তু সঙ্ঘবদ্ধ চোরের দল সুযোগ পেলেই সাধারণ কৃষকের ঘর থেকে চুরি করে নিয়ে যায় গরু ছাগলসহ অন্যান্য দামি জিনিসপত্র। এছাড়া বিভিন্ন হাটবাজারে রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসীর দাবি চাটমোহর থানা পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল নজরদারি বৃদ্ধির পাশাপাশি এই সকল সঙ্গবদ্ধ চোরদের আটকে নিয়মিত অভিযান পরিচালনা করা।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo