• সমগ্র বাংলা

ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে নৈশপ্রহরীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে।

সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাদশ মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী)। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু।

স্থানীয়রা জানান, ব্যাংক ঋনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋন হয়েছে। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পাড়ায় দিশাহারা হয়ে পড়েন বাদশা মিয়া। এনিয়ে তার পরিবারের মাঝেও দেখা দিয়েছে অশান্তি। ঋনের এতোগুলো টাকা পরিশোধ করার দুচিন্তায় বেশ কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন। এক পর্যায়ে ঋনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিবারের অজান্তে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ইঁদুর মারার বিষের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম চতুর্থ শ্রেণী কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo