• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফের ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দীর্ঘ ১৯ দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত-পাকিস্তানের মধ্যে। সবশেষ দুই-তিন দিনে উত্তেজনা অনেকটা কমে এলেও স্থগিত হওয়া ‘সিন্ধু পানিচুক্তি’ পুণরায় কার্যকরে কোনও অগ্রগতি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। বরং, ‘সিন্ধু পানিচুক্তি’ স্থগিত রাখার ব্যাপারে এখনও অনড় অবস্থানে ভারত। এ অবস্থায় গুরুত্বপূর্ণ এ নদের পানির হিস্যা নিয়ে ভারতকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।  

রোববার (১৮ মে) জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে দীর্ঘমেয়াদে এর পরিণতি ভোগ করতে হবে ভারতকে।

সংবাদমাধ্যমটিকে আইএসপিআর প্রধান আরও বলেন, আমি আশা করি সেই সময়টা যাতে না আসে। তবে, সত্যিই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিশ্ব দেখবে এর পরিণতি এবং আমরা বছরের পর বছর ধরে লড়াই করব। ২৪ কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে।

তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশাবলী এবং তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে।

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়ে আরটি আরবিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা উদ্ধত জাতি নই, আমরা একটি ‘সিরিয়াস’ জাতি। আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ এবং বিচক্ষণ দেশ পাকিস্তানের জনগণের মনোভাব কী, তা আরও ভালোভাবে বোঝে।

এ সময় ভারতের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে কূটনীতিকদের অসাধারণ কাজেরও প্রশংসা করেন পাক আইএসপিআর প্রধান। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনা ঘিরে তলানিতে নেমে যায় ভারত-পাকিস্তানের সম্পর্ক। এ ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত, যার মধ্যে অন্যতম ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানিচুক্তি স্থগিত। জবাবে পাকিস্তানও পাল্টা বেশ কিছু পদক্ষেপ নেয় ভারতের বিরুদ্ধে। এরপর থেকে পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি, যা শেষ দিকে গড়ায় সংঘাত পর্যন্ত; সৃষ্টি হয় যুদ্ধ পরিস্থিতির। টানা চারদিনের সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় দেশ।

 

মন্তব্য (০)





image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

১

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৪

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৫

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

  • company_logo