• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে। এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার করর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।    

এতে আরও বলা হয়েছে, অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়। তাদের কাছ থেকে গেলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

এদিকে গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। যারা ভারতের বিভিন্ন এলাকার বাসিন্দা ছিলেন। ওই হামলায় ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর পরিচালনা করে।

তবে পাকিস্তানও থেমে থাকেনি। ভারতের হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। দুই পক্ষই সীমান্তে সেনা স্থাপনা গুড়িয়ে দেয়ার কথা জানায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

মন্তব্য (০)





image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

১

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৪

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৫

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

  • company_logo