• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করবে ইসরায়েলি সেনাবাহিনী : নেতানিয়াহু

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী দিনে দেশটির সেনাবাহিনী "পূর্ণ শক্তি" নিয়ে গাজায় প্রবেশ করবে। অভিযান সম্পন্ন হবে হামাসকে পরাজিত করা এবং সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করার মাধ্যমে।

মঙ্গলবার (১৩ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকৃত এক বিবৃতিতে নেয়ানিয়াহু এসব কথা বলেন। তার কথায়, "এমন কোনও পরিস্থিতি আসবে না, যেখানে আমরা যুদ্ধ বন্ধ করে দেব। একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে, তবে আমরা সর্বাত্মকভাবে এগিয়ে যাচ্ছি।"

নেতানিয়াহু আরও বলেন তার সরকার গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলোকে খুঁজে বের করার জন্য কাজ করছে। তার কথায়, "আমরা এমন একটি প্রশাসন প্রতিষ্ঠা করেছি যা তাদের (গাজার বাসিন্দাদের) চলে যাওয়ার অনুমতি দেবে কিন্তু... তাদের গ্রহণ করতে ইচ্ছুক দেশগুলো আমাদের প্রয়োজন। আমরা এখনই এটি নিয়ে কাজ করছি"।

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত মানুষের মধ্যে খাবারের জন্য হাহাকার চলছে। উপত্যকায় বসবাসরত প্রায় ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের 'গুরুতর ঝুঁকিতে' রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। ইসরায়েলের অব্যাহত অবরোধের মুখে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা ঢুকতে না পারার কারণে সেখানকার বাসিন্দারা 'চরম খাদ্য সংকটের' মুখোমুখি হচ্ছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার প্রকাশিত আইপিসির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে পর থেকেই গাজার খাদ্য পরিস্থিতিতে "বড় ধরনের অবনতি" ঘটেছে। বর্তমানে সেখানে দুর্ভিক্ষ শুরু না হলেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে আরও বলা হয়েছে যে, ইসরায়েল এবং হামাসের দুই মাসের যুদ্ধবিরতিতে গাজায় 'সাময়িক স্বস্তি' ফিরেছে। কিন্তু দুই প্রতিপক্ষের মধ্যে নতুন করে যে বৈরিতা দেখা যাচ্ছে, সেটি গাজাবাসীকে পুনরায় উদ্বিগ্ন করে তুলছে। বিশেষ করে, গত মার্চের শুরু থেকে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের অব্যাহত বাধা পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo