• আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তের একাধিক শহরে ভারতের ফ্লাইট বাতিলের হিড়িক

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের দুটি বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া পাকিস্তানের সীমান্তবর্তী একাধিক শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে- শ্রীনগর, জম্মু, অমৃতসর, চন্ডিগর এবং তিনটি সীমান্ত এলাকা।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে। অন্যদিকে ইন্ডিগোও জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট বাতিল করেছে। 

মঙ্গলবার (১৩ মে) পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দুই বিমান সংস্থা। 

এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার। তবে গতকাল থেকে এসব বিমানবন্দর আবার চালু করা হয়েছে। 

গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ‍শুরু হয়। যদিও এরই মধ্যে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তবে গোলাগুলির কোনো খবর শোনা যায়নি। সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, তারা ভারতশাসিত কাশ্মীরের সাম্বা সেক্টরে একটি সন্দেহজনক ড্রোন দেখতে পায়। পরে কিছুক্ষণের মধ্যে সেটি আবার মিলিয়ে যায়। 

 

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo