• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের ১১ সেনা সদস্য নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। এছাড়া ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানে প্রাণ হারিয়েছেন ৪০ বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ৭ নারী ও ১৫ শিশুও রয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের “উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিহত করতে গিয়ে কমপক্ষে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৮ জন। একইসঙ্গে ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামরিক নাগরিক — যাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন — প্রাণ হারিয়েছেন এবং আরও ১২১ জন আহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নিহত সেনাদের মধ্যে রয়েছেন: নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার।

এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যরা হলেন: স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক, সিনিয়র টেকনিশিয়ান মুবারক।

বিবৃতিতে বলা হয়, ‘এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা— তাদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।’

আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া দিয়ে।’

মন্তব্য (০)





image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

১

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৪

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৫

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

  • company_logo