• সমগ্র বাংলা

আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ছাত্রজনতার ওপর গণহত্যা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তবর্তীকালীন সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র-জনতা।

গতকাল শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নিষিদ্ধের ঘোষনা পরপরই জুলাই বিপ্লবে স্মৃতিবিজড়িত পাবনার শহীদ চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উল্লাস করতে থাকেন। 

পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং জামায়াত-শিবিরের পৃথক দুটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ চত্বরে এসে শেষ হয়। এসময় একে অপরকে মিষ্টি বিতরণ করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ।

বক্তারা বলেন, আজকে জুলাই বিপ্লব কিছুটা পুর্ণতা পেল। পরিপূর্ণতা পাবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। এই শহীদ চত্বরে আমাদের দুইজন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজ সেই শহীদদের আত্মার শান্তি পাবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo