• কূটনৈতিক সংবাদ

এবার উত্তেজনার মধ্যে উত্তেজনার মধ্যে ভারত-পাকিস্তানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে। শুক্রবার রাতেও পাল্টাপাল্টি হামলার তথ্য পাওয়া গেছে। এ হামলার বিষয়ে দুই পক্ষই নিশ্চিত করেছে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। 

শনিবার (১০ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ এবং উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে আলোচনা করেছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করে বিবৃতিতে জানায়, গত রাতে ভারতের হামলার পর অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ সম্পর্কে ইসাক দার তাকে অবহিত করেছেন। 

ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী নিরীহ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সংযত ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথোপকথনের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

 

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

  • company_logo