• সমগ্র বাংলা

ফেনীতে আওয়ামী লীগের ২ নেতা কারাগারে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ফেনী জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এম শাহ জাহান সাজু ও অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহারকে কারাগারে পাঠিয়েছেন আদালতে।

মঙ্গলবার দুপুরে ফেনী মডেল থানা পুলিশ সদর আমলি আদালত-১-এ তাদের সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা দুই জনই মহিপালে গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলার এজহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

আদালতের এপিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শাহ জাহান সাজুকে সোমবার সন্ধ্যায় ফেনী শহরের মিজান রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন বাহার উচ্চ আদালত থেকে আগাম জামিনের জন্য নিম্ন আদালতে হাজির হন, আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় আহত এক ব্যক্তির দায়ের করা মামলায় শাহ জাহান সাজু এজাহারভুক্ত আসামি।’

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo