• সমগ্র বাংলা

পাবনায় রেললাইনের পাশে পড়েছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২৮ এপ্রিল) রাতে ঈশ্বরদী উপজেলার উমিরপুর রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের পরিবারের দাবী তাকে অপহরনের পর গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত বাদশা হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে। তিনি মুদি দোকানি ও জমি কেনা বেচার ব্যবসা করতেন।

নিহতের ছেলে মিঠুন সিএনআইকে জানান, গত দুইদিন আগে তার বাবার কাছে চাঁদা দাবী করে অপহরণকারী দুর্বৃত্তরা। সেই টাকা না দেওয়ায় সোমবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার তালতলা মোড় এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তার বাবাকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর রেললাইনের পাশ থেকে তার দ্বিখন্ডিত মরদেহ পাওয়া যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান সিএনআইকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo