ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপ ইমিগ্রেশনের বিশেষ অভিযানে ৫০ প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, পুলিশের সহযোগিতায় ধুভাফারুতে যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা হয়। এ সময় কাগজপত্র না থাকায় ৫০ জনেরও বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন।
দিনব্যাপী এই অভিযান চলাকালীন কর্তৃপক্ষ ১০০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে অভিযানে আটক হওয়া ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করেনি ইমিগ্রেশন। সরকার বলেছে যে, অপারেশন ‘কুরাঙ্গি’ প্রকল্পের কাজ সম্পন্ন হলে অনিয়মিত অভিবাসনের স্থায়ী সমাধান হবে।
অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬ হাজার জনেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপারেশন কুরাঙ্গি'র চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসীরা মালদ্বীপের রাজধানী থেকে বিভিন্ন দ্বীপগুলোতে চলে যায়। এরপর থেকেই দ্বীপগুলোতে অভিযান জোরদার করে ইমিগ্রেশন বিভাগ।
মালদ্বীপ প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য একটি প্রোগ্রাম চলমান রয়েছে। গত ১৯ মার্চ, মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এক লাখ অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশি কর্মী এখনও বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানে ব্যর্থ হলে, সেই সমস্ত কর্মীদের কর্মীদের বহিষ্কার করা হবে।
নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...
আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...
নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

মন্তব্য (০)