• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দেশবাসী ক্ষোভে ফুঁসছে, ন্যায় হবেই: নরেন্দ্র মোদি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মান কি বাত’-এর ১২১তম পর্বে পাহেলগামে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। আজ রোববার (২৭ এপ্রিল) তিনি বলেন, ‘আমার অন্তরের গভীর যন্ত্রণা’ রয়েছে এবং হামলার ষড়যন্ত্রকারী ও অপরাধীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোদি দৃঢ়তার সাথে জানান, ‘ন্যায় হবেই’। 

২২ এপ্রিলের হামলাকে ‘হতাশ ও কাপুরুষোচিত কাজ’ বলে উল্লেখ করে মোদি বলেন, ‘পাহেলগামের এই সন্ত্রাসী হামলা গোটা দেশের প্রতিটি নাগরিককে গভীরভাবে ব্যথিত করেছে। প্রতিটি ভারতীয় এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি অনুভব করছে... আমি বুঝতে পারি, গোটা দেশবাসী এই দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, জম্মু-কাশ্মীরে শান্তি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘পর্যটন, শিক্ষা, উন্নয়ন এবং যুব সমাজের সম্ভাবনার মাধ্যমে কাশ্মীরে নতুন প্রাণ ফিরেছে। পাহেলগামে এই হামলা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের হতাশা ও কাপুরুষতার প্রতিচ্ছবি।’ 

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, ‘আজ গোটা বিশ্ব দেখছে... এবং গোটা দেশ একই কণ্ঠে কথা বলছে।’

মন্তব্য (০)





image

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার...

১

নিউজ ডেস্কঃ জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রা...

image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

২

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

৩

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৪

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৫

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

  • company_logo