প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর স্টেশনের ১ কিঃ মিঃ পূর্বে জগতলা নামক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। রবিবার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার মুহূর্তে রাজশাহী থেকে ঢাকা গামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক সিএনআইকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)