• সমগ্র বাংলা

ইসলামপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যতিক্রমী কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র পরিচালনার কর্মসূচি ৩১ দফা নিয়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষদের নিয়ে ব্যতিক্রমী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে  কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপস্থিত সবার সামনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মুল লক্ষ্য তুলে ধরেন তরুন শিক্ষা উদ্যেক্তা ও সমাজ কর্মী শরিফুল ইসলাম খান ( ফরহাদ)। 

তিনি বিশাল স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে চিত্রগ্রাফের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক ভিষন তুলে ধরেন।

এই কর্মশালা প্রসঙ্গে শরিফুল ইসলাম খান ( ফরহাদ) বলেন, ‘ বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যানে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাস্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার এই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই মফস্বলের মানুষের কাছে। আমি আজ পাথর্শী ইউনিয়ন থেকে এই কর্মশালা শুরু করেছি। পর্যায়ক্রমে পুরোে উপজেলার প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরব।’

কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকেই নেতা কর্মীরা অংশ নেন। এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও ইসলামপুর সরকারী কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পোীর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo