• সমগ্র বাংলা

মেঘনা গ্রুপ কর্তৃক মাহমুদুর রহমানের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ মেঘনা গ্রুপ কর্তৃক সিনিয়র সাংবাদিক ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ এপ্রিল ২৫)বুধবার  দুপুর ১২টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, "মাহমুদুর রহমান একজন নির্ভীক ও অনুসন্ধানী সাংবাদিক। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা একটি ষড়যন্ত্রমূলক অপচেষ্টা, যা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতে চায়।" তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং মাহমুদুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গোপালপুর বাজার প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও ছাত্র-যুবকরা।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo