ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধঃ নড়াইল জেলার সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বাঁধাল গ্রামে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর আস্তানা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। এ সময় একজন গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ০১টার দিকে নড়াইল জেলা যৌথবাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে শিবু খন্দকারের অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে কয়লা ভাটার মালিক শিবু খন্দকার গা ঢাকা দিলেও যৌথবাহিনী তার ছেলে জাহাঙ্গীর আলমকে (২১) গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করেছে।
এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় বিশ্বাস। এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও পুলিশ প্রশাসনের কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা গড়ে উঠেছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালিত হলো
নিউজ ডেস্কঃ বিতর্ক উঠায় পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগের রা...
নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসন্ন প্রতিষ...
নিউজ ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অব...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী...

মন্তব্য (০)