• খেলাধুলা

৮২ রানের লিড নিয়ে অলআউট জিম্বাবুয়ে, মিরাজের ৫ উইকেট

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের শেষবেলা স্বস্তিতে কেটেছিল জিম্বাবুয়ের। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে শক্ত অবস্থানেই ছিল তারা। কিন্তু দ্বিতীয় দিন সকালে নাহিদ রানার গতিতে আর ২১ রান যোগ করতেই ৩ উইকেট খুইয়ে বসে তারা। তবে শুরুর ধাক্কার পরও বাংলাদেশের সংগ্রহ টপকে লিড নিতে পেরেছে সফরকারীরা।

নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে লিড পেয়েছে ৮২ রানের।

তবে জিম্বাবুয়ে যে লিড আরও বাড়িয়ে নিতে পারেনি, তার পেছনে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানা। মিরাজ ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর নাহিদ রানার গতি সামলাতে ব্যাপক নেওয়ার পরও তাকে ৩ উইকেট উপহার দিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন কেবল দুজন- ব্রায়ান বেনেট এবং অভিজ্ঞ শন উইলিয়ামস। এর মধ্যে উইলিয়ামসের ব্যাটেই এসেছে দলীয় সর্বোচ্চ ৫৯ রান। ৫৭ রান করেছেন ওপেনার বেনেট।

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.২ ওভারে তুলেছে বিনা উইকেটে ৪ রান।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo