• সমগ্র বাংলা

নাগেশ্বরীতে নদীর ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের ভাঙ্গনকবলিত মাঝিপাড়া ও ইসলামপুর  গ্রামবাসীর আয়োজনে গঙ্গাধর নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক মাস জুড়ে বল্লভেরখাসে ইউনিয়নে নদী ভাঙ্গনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নিরব ভূমিকা পালন করছে। এই শুষ্ক মৌসুমে অর্ধশতাধিক ঘরবাড়ি, শত বিঘা আবাদী জমি বিলিন হয়ে গেছে। এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ,মন্দির,শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদী জমি। দ্রুত নদী ভাঙ্গন রোধে কার্যকরি পদক্ষেপ নেবার দাবী করেন মানববন্ধনকারীরা।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo