• সমগ্র বাংলা

গোপালপুরে অস্থির খড়ের বাজার, লোকসানের আশংকায় খামারীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বৈশাখের উপস্থিতিতে পাকতে শুরু করেছে বোরো ধান। কৃষকরাও প্রস্তুতি নিচ্ছে, কয়েকদিন পর শুরু হবে ধান কাটা। এই মুহূর্তে সংকট দেখা দিয়েছে গোখাদ্য হিসাবে ব্যবহৃত ধানের খড়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হাটে আমদানির তুলনায় চাহিদা বেশি থাকায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খড়। আমন ধান সংগ্রহের সময় খড় প্রতি  আটি ৩-৪ টাকা দরে বিক্রি হলেও। বর্তমানে প্রতি আটি খড় ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে। খড়ের পাশাপাশি দানাদার খাদ্যের দাম বেড়ে যাওয়ায় 'মরার উপর খাড়া ঘাঁ' হয়ে উঠেছে খামারীদের। এতে ক্ষুদ্র খামারীদের লাভের চেয়ে ক্ষতি সম্ভাবনা'ই বেশি। 

এ উপজেলায় সাধারণত  কার্তিক-অগ্রহায়ণে আমন এবং বৈশাখ-জৈষ্ঠ্য মাসে বোরো ধান সংগ্রহ করে কৃষকরা।

খামারীরা জানায়, আমন ধানের খড় ভালোভাবে সংগ্রহ করা গেলেও। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বোরো ধানের সময় তা সম্ভব হয়না। বোরো ধান সংগ্রহের সময় শ্রমিক সংকট দেখা দেয়। এজন্য ধান ও খড় সংগ্রহের খরচ বেড়ে যায়। এসব কারণেই শেষ মুহূর্তে খড়ের সংকট দেখা দেয় এবং দাম বেড়ে যায়।

স্থানীয়  কৃষক আফজাল হোসেন বলেন, এ উপজেলার খড় সংগ্রহের সময়'ই, চরাঞ্চলের পাইকাররা এসে খড় কিনে নিয়ে যায়। এ কারনেই মূলত সিজনের শেষ মুহুর্তে এসে গোখাদ্য হিসাবে ব্যবহৃত খড়ের সংকট দেখা যায়।

 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo