• সমগ্র বাংলা

স্বপ্ন আসছে রাণীনগরে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসছে স্বপ্ন। চলছে শেষ সময়ের জোর প্রস্তুতির কাজ। আধুনিক ও মানসম্মত কেনাকাটার সেবা প্রদানের লক্ষ্য নিয়ে দেশের ঐতিহ্যবাহী স্বপ্ন সুপার শপ আসছে উপজেলাতে। এছাহক টওয়ারের বিপরীতে উপজেলা রোড এস. আর কমপ্লেক্সে স্বপ্নের জন্য চলছে শেষ সময়ের প্রস্তুতি। শীঘ্রই আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সুপার শপ স্বপ্ন উপজেলাতে তার পথচলা শুরু করতে যাচ্ছে।

এস. আর কমপ্লেক্সের মালিক মো: আব্দুর রাজ্জাক মোল্লা বকুল জানান ২০০৮সাল থেকে “কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার” এই শ্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করে স্বপ্ন সুপার শপ। যেখানে যে কেউ বিভিন্ন অফারসহ ডিসকাউন্ট মূল্যে বাজার করতে পারেন। বর্তমানে দেশজুড়ে ৩৫৪টি আউটলেট চালু রয়েছে এবং কিছু প্রস্তাবিত রয়েছে। স্বপ্নতে যেমন কষ্টের টাকায় শ্রেষ্ট বাজার করা যায় ঠিক তেমনি এখানে বিভিন্ন অফারসহ নানা ধরণের সেবা বিনামূল্যে পাওয়া যাবে।

বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি মানুষের জীবন-যাত্রা অনেক আধুনিক হয়েছে। প্রতিটি মানুষই চায় হাতের কাছে এক ছাদের নিচে মানসম্মত সেবা। উপজেলাবাসীর সেই স্বপ্ন পূরণ করতে স্বপ্নকে নিয়ে আসা হচ্ছে। অল্পকিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাণীনগরে সুপার শপ স্বপ্ন তার যাত্রা শুরু করবে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বপ্ন সুপার শপ খোলা থাকবে।

সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটিতেও স্বপ্নের আউটলেট খোলা থাকবে। এখানে একজন ক্রেতা মাছ, মাংস থেকে শুরু করে পার্সোনাল কেয়ার, খেলনা ও উপহার সামগ্রী, পোশাক আইটেম, বেবি কেয়ার, বেভারেজ সামগ্রীসহ একটি পরিবারের প্রয়োজনীয় নিত্যপণ্য ক্রয় করতে পারবেন। এতে করে উপজেলাবাসী আধুনিক সুপার শপের স্বাদ পাবেন। স্বপ্ন রাণীনগরবাসীর স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo