প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে শুক্কুর আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বিষয়টি বুধবার (১৬ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে একইদিন উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুক্কুর আলী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের সুবাদে শ্বশুরবাড়ি মানিকপুর এলাকায় অবস্থান করছিলেন।
ওসি মো. আলাউদ্দিন জানান, দুপুরের দিকে শুক্কুর আলী ফসলের মাঠে কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে বজ্রপাত ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
ওসি আরো জানান, প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা জরুরি বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারান, যার মধ্যে অধিকাংশই কৃষক ও খোলা মাঠে কর্মরত শ্রমজীবী মানুষ। তবে বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে অথবা উঁচু কোনো স্থানে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেন।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)