• সমগ্র বাংলা

পাবনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল নারীসহ দু'জনের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকায় প্রতিবেশির বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দু'জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার পাকশি ইউনিয়নের এম এস কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। 

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন । 

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- পাকশি ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের মৃত ফজল মাতুব্বরের ছেলে অটোরিকশা চালক আয়নাল হোসেন (৪৫) ও এম এস কলোনী এলাকার বাড়িতে থাকা অপর একজন নারী ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয়রা জানান, আয়নাল মাতুব্বর পেশায় একজন রিকশাচালক। তার বাড়িতে বৈদ্যুতিক সংযোগ না থাকার কারণে সে কয়েকদিন ধরে তার এক প্রতিবেশীর বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। চার্জ দিতে গিয়ে হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা ফাতেমা বেগম দৌঁড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। 

এদিকে রিকশাচালক আয়নালের সঙ্গে থাকা তার ছোট ছেলে চিৎকার করে আশেপাশে লোকজনকে ডাকলে তারা এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। ততক্ষণে ঘটনাস্থলেই আয়নাল মাতুব্বরের মৃত্যু হয় এবং ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাকিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা ঘটনাস্থল পরিদর্শনণ করেছি। পরবর্তী করণীয় নির্ধারনের জন্য নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। 

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo