• সমগ্র বাংলা

গাজীপুরে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের মহানগরীর হারিকেন ডেগেরচালা এলাকায় রহস্যজনক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

দগ্ধরা হলেন, মো. হারিজ (৫৫) তার স্ত্রী আয়শা খাতুন ও তাদের সন্তান মাইদুল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পর আশপাশের লোকজন বের হয়ে দেখেন ৩ জন দগ্ধ হয়েছে। পরে দ্রুত তারা অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের রুমে কোন সিলিন্ডার গ্যাসের বোতল ছিলো না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। অথচ বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপপরিদর্শক কামরুল বলেন, “তিনজন দগ্ধ হয়েছে, তাদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন ও সিলিন্ডার ছিলো না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।”

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo