ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্নভিত্তিক (সূর্যমুখী-আউশ রোপা আমন) বাস্তবায়িত প্রদর্শনীর মাঠদিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামে এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সীর গাজীপুর জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ আশীষ কুমার কর।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)