ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় নড়াইল যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং নিয়ম-অমান্য করায় ১৪ টি মামলা দায়ের , ১১ টি মোটরসাইকেল আটক এবং বিভিন্ন যানবাহনের ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ভারতীয় অবৈধ কসমেটিক সামগ্রী আটক করা হয়। সেনাবাহিনীর নড়াইলের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে ব...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বি...
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...

মন্তব্য (০)