• সমগ্র বাংলা

ভুরুঙ্গামারীতে স্কাউটস দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ স্কাউটস, ভূরুঙ্গামারী উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।

মঙ্গলবার সকালে উপজেলা স্কউটস ভবনে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়। এরপর সেখান থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসময় স্কাউট সদস্যরা উপজেলা পরিষদ চত্বর ও স্কাউট ভবন চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী শাখার সহ-সভাপতি আল-মাহমুদ এতে সভাপতিত্ব করেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্কাউট লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী শাখার সম্পাদক এ টি এম খলিলুর রহমান, কমিশনার বাংলাদেশ স্কাউট ভূরুঙ্গামারী মোছা: বাদরে জাহান ও সহ-সভাপতি মো: মোশারফ হোসেন বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস তার বক্তব্যে বলেন, স্কাউটিংয়ে যুক্ত একজন স্কাউট সদস্য খুব সহজে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। তিনি শিক্ষার্থীদের স্কাউটে যুক্ত হওয়ার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo