• সমগ্র বাংলা

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে শহীদ চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিদের উপর এই অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব। ইসরাইলের সব ধরণের পন্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।

এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo