ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার করেছে স্হানীয়রা। আজ মঙ্গলবার পর্যন্ত ২ দিনে একটি পুকুর সংস্কারে মাটি কাটার সময় পর পর ২টি মুর্তি দেখতে পান শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুর্তি দুইটি জমা দেওয়া হয়।
জানা গেছে, নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুরের রাজবাড়ী গ্রামের আনিছার রহমানের একটি পুরানো পুকুর (বড়দিঘি) সংস্কারে খনন কাজ করছিল কিছু শ্রমিক। এসময় কোদালের কোপে দুইদিনে কাদার নিচ থেকে বেরিয়ে আসে দুইটি মুর্তি। জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয় স্থানীয়রা। মুর্তি দুইটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দুইটি মুর্তির মধ্যে একটি ২৭ কেজি এবং অন্যটি ১৫ কেজি ওজনের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান,
মুর্তি দুইটি কষ্টি পাথরের তৈরি। দুইটি মুর্তিই জেলা ট্রেজারিতে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন তারা।
নবাবগঞ্জ থানার ইনচার্জ আব্দুল মতিন জানান, মুর্তি উদ্ধারের বিষয়ে আইনগত প্রক্রিয়া জন্য থানা পুলিশকে অবহিত করেননি সংশ্লিষ্টরা।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (০)