• সমগ্র বাংলা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ ও সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদুল হুদার সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  এতে আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা বিভিন্ন ধরনের প্লাকার্ড ব্যানারে উপস্থিত হয়।

মসজিদুল হুদার সামনে সমাবেশে তৌহীদি জনতার পক্ষে মাহফুজার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাও. আনছার আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতী শাহাদত বীন সাফী, পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাসুদুর রহমান, চিলমারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মশিউর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক, শিক্ষার্থী মুকুট ও বিথী প্রমুখ।

সমাবেশে বক্তারা জানান, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।

শিক্ষার্থী তৌহিদ হোসেন আকাশ বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে- এসব দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। বিশ্বের মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এভাবে হত্যা মেনে নেওয়া যায় না। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি। আজ থেকে আর ইসরায়েলি পণ্য কিনবো না।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo