ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধিঃ ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারন মানুষ অংশ গ্রহণ করেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের মজমপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন- রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা অব্যাহত থাকলেও জাতিসংঘ আজ নিরব দর্শকের ভ‚মিকায় রয়েছে। তারা সকল মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও আগামীকাল থেকে সকল ইজরাইলি পণ্য বয়কটেরও ঘোষণা দেন সমাবেশ থেকে।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)