• সমগ্র বাংলা

গাজায় ইসরায়েলী নৃশংসতার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে নো ওয়ার্ক, নো স্কুল ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইযরায়েলী নৃশংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পথসভায় মিলিত হয়। 

এছাড়াও গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একই দিন দুপুরে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

অন্যদিকে, একই দিন  উপজেলা জামায়েতের আয়োজনে কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে আরো একটি বিক্ষোভ মিছিল কালীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এছাড়াও কালীগঞ্জের সর্বস্তরের জনগণ আয়োজনে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজার এলাকায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধারে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সকল ধর্মপ্রাণ মুসল্লীরা স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করেন 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo