• সমগ্র বাংলা

'আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়'

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর জেলা ৬সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হক বলেছেন, শহীদ নেতৃবৃন্দের কুরবানীর বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। জুলাই শহীদদের ত্যাগের বিনিময়ে দ্বীন কায়েমের যে সুযোগ সৃষ্টি হয়েছে সে সুযোগকে কাজে লাগাতে হবে। কারণ আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার ৬নং ইউনিয়ন ওলামা, যুব ও শ্রমিক বিভাগের উদ্যোগে আজ রবিবার সৈয়দপুর সিকদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী আউলিয়াপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মকসেদুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু, দিনাজপুর-৩ আসনের মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট. মাইনুল আলম,উপজেলা কমিটির আমীর প্রভাষক মেহরাব আলী, শহর কমিটির আমীর সিরাজুস সালেহীন ও  সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহব্বতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা আনোয়ার হোসেন ও ক্বারী হাবিবুল্লাহ বেলালী প্রমূখ।

 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo