• সমগ্র বাংলা

চাটমোহরে অটোভ্যান উল্টে প্রাণ গেল চালকের

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত অটোভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছেন। 

রোববার (০৬ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ছোট শালিকা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন হোসেন আলী। রোববার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে যায়। এ সময় ভানের ব্রেকের লোহার রড হোসেন আলীর মাথায় ঢুকে যায় এবং রক্তাক্ত জখম হয়। 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo