• সমগ্র বাংলা

বিএনপি নেতা কর্তৃক মহিলা দলের নেত্রীকে শ্লীলতাহানি ও প্রাননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ কর্তৃক উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমি আকতার মিষ্টিকে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 আজ শনিবার দুপুর ১২ টায় জেলা শহরের অবিরাম হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমি আকতার।

তিনি জানান, ৩ বছর পুর্বে সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রীর পদ নিয়ে সেলিম আহম্মেদ তুলিপের সাথে দন্দ চলে আসছিল। সেলিম আহম্মেদ তুলিপ তার পছন্দের প্রার্থীকে সভানেত্রীর নির্বাচিত করতে না পারায় তার ওপর ক্ষোভ বাড়তে থাকে। পরে এই বিরোধ কে কেন্দ্র করে তার বড় ভাই যুবদলের সদস্য সচিব স্বপন কে এলোপাথাড়ি মারধর করে আহত করে। তিনি আরো জানান এ ঘটনায় জেলা জেলা বিএনপির পক্ষ তদন্ত রিপোর্ট না দেওয়ায় বিএনপির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহন করা হয় নি। তাছাড়া কিছুদিন পুর্বে তুলিপ ও তার সহযোগীরা যায় যায়দিন পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালায়।  সেলিম আহম্মেদ তুলিপের এমন বেপরোয়ার কারনে গভীর নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের নিকট নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo