• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ভারত-নেপাল

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ গত সপ্তাহে শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহত ছাড়িয়েছে ৩ হাজার। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি এশিয়ার দেশটি। এখনও নিখোঁজ প্রায় সাড়ে তিনশ মানুষ। উদ্ধার কাজ চলমান। এই অবস্থায় শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে দুই প্রতিবেশী ভারত ও নেপাল।

মিয়ানমারে একটি ভূমিকম্পের কয়েকদিন পর শুক্রবার নেপালে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের মতে, নেপালের ভূমিকম্পের কম্পন দিল্লিসহ ভারতের বেশ কিছু রাজ্যেও অনুভূত হয়েছে।

জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সোলাপুর জেলায় ২.৬ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার ঠিক একদিন পরে নেপালে ভূমিকম্পটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo