ফাইল ছবি
নড়াইল প্রতিনিধঃ নড়াইল সদর উপজেলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) রাতে উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায় পরে ফেরার পথে হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামসহ মোটরসাইকেললে থাকা দুইজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সিয়াম এর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরাপর্শ দেন। পরে তাকে ঢাকা নেয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, ঘটনাটি আমাদের কেউ অবহিত করেনি।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

মন্তব্য (০)