• সমগ্র বাংলা

পঞ্চগড়ে জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ পাঁচ দফা দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ পাঁচ দফা দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা।রবিবার (২৩ মার্চ) দুপুরে পঞ্চগড় মডেল মসজিদের সামনে পঞ্চগড়-টুনিরহাট সড়কের পাশে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে ইসলামীক ফাউন্ডেশন পঞ্চগড় শাখার ফিল্ড অফিসার আলী আজগর,  ফিল্ড সুপারভাইজার মামুনুর রশিদ, মোকাররম হোসেন, শাহ রাশেদুল হক, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় ইসলামীক ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে গিয়ে উপপরিচালকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo